এনবিআর সদস্য খাজা গোলাম সারওয়ারের ইন্তেকাল

0
এনবিআর সদস্য খাজা গোলাম সারওয়ারের ইন্তেকাল
এনবিআর এর সাবেক সদস্য খাজা গোলাম সরোয়ারকে খাজা ইউনুস আলী এনায়েতপুরী রঃ এর মাজারে কমপ্লেক্সে দাফন করা হয়।

মারুফা মির্জা: উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক ওলিয়ে কামেল সিরাজগঞ্জের হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী রঃ এর দৌহিত্র ও দরবার শরীফের প্রথম সাজ্জাদানশীন পীর হযরত খাজা হাশেম উদ্দিনের বড় সন্তান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য খাজা গোলাম সারওয়ার (৮৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন। বুধবার রাতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যু কালে তিনি স্ত্রী, মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বৃহস্পতিবার সকালে এনায়েতপুর পাক দরবার শরীফে জানাজা নামাজ শেষে পিতার মাজারের পাশে খাজা গোলাম সরোয়ারকে দাফন করা হয়। এ সময় খাজা ইউনুস আলী এনায়েতপুরী রঃ এর পাক দরবার শরীফের সাজ্জাদানশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের মোহাম্মদ ইউসুফ, এম এ হায়দার হোসেন, পরিবারবর্গ, ভক্ত যাকের গণ উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।