বাংলাদেশ প্রতিবেদক: কুড়িগ্রামের উলিপুরে পৃথক দু’টি অভিযানে ১২৪২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে একদল চৌকস পুলিশের টিম ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দূর্গম চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে মাদক কারবারি বাবুল আকতার (৩৫) কে ১২০০ পিস ইয়াবাসহ এবং উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকা থেকে মাদক কারবারি সাইফুল ইসলাম (৪০) কে ৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল আকতার পাশ্ববর্তী রৌমারী উপজেলা চর বোয়ালমারী এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।অপরদিকে সাইফুল ধামশ্রেনী ইউনিয়নের দড়িচর গ্রামের এলাহী বকসের পুত্র।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

