রংপুরে বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

0
রংপুরে বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ

জয়নাল আবেদীনঃ রংপুর বিভাগে সমাজসেবা অধিদপ্তরাধীন সরকারি আবাসিক প্রতিষ্ঠান সমুহের শিশুদের অংশগ্রহণে দুদিন ব্যাপি বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার শেষ হয়েছে ।

সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আবু জাফর ।রংপুর শেখ রাসেল স্টেডিয়ামে সরকারি আবাসিক প্রতিষ্ঠান সমুহের শিশুদের অংশগ্রহণে দু‘দিন ব্যাপি বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১টি সরকারি শিশু পরিবার ও ৮টি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের ৬শতাধিক প্রতিযোগি ৪৮টি ইভেন্ট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে । এর মধ্যে লালমনিরহাট সমাজসেবা অধিদপ্তরাধীন সরকারি আবাসিক প্রতিষ্ঠান সমুহের শিশুরা সবচেয়ে বেশি পুরস্কার অর্জন করে ।

সভাপতির বক্তব্য দেন রংপুর বিভাগীয় সমাজসেবা কাযার্লয়ের পরিচালক মো: ফজলুল কবীর । পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কাযার্লয়ের অতিরিক্ত পরিচালক মো: মোশারফ হোসেন, রংপুর সমাজসেবার উপপরিচালক আব্দুল মতিন গাইবান্ধার উপপরিচালক ফজলুল হক, লালমনিরহাটের মতিয়ার রহমান, কুড়িগ্রামের রোকোনুল ইসলাম, ঠাকুরগাও জেলার আল মামুন, নীলফামারীর আবু বকর সিদ্দিক, পঞ্চগড়ের অনিরুদ্ধ রায়, এবং দিনাজপুরের এমদাদুল হক প্রামানিক সহ বিভাগের সকল সহকারী পরিচালক ও উপতত্বাবধায়কগণ ।