জয়নাল আবেদীন: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুরে ৩০ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করেছে। গৌ্রবের এই ৩০ বছর পথচলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিগত তিন দশক ধরে একটি আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিকসংস্থা হিসেবে সারা বাংলাদেশে সক্রিয়ভাবে দেশের ৪০ টি জেলায় কাজ করছে। ১৯৯৪ সালে, প্ল্যান ইন্টারন্যাশনাল সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশে তার উন্নয়ন প্রচেষ্টা শুরু করে এবং সময়ের সাথে সাথে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের; বিশেষত কন্যাশিশু ও যুব নারীদের অধিকার প্রতিষ্ঠায়, তাদের শিক্ষায়,সুরক্ষায়, তাদের দক্ষতা ও নেতৃ্ত্ব বিকাশে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে চলেছে।
আরডিআরএস এর বেগমরোকেয়া অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।বিভাগীয় কমিশনার বলেন, “প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শুরু থেকেই বাংলাদেশ সরকারের সাথে সমন্বয়ে মাধ্যমে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময়ে প্ল্যান ইন্টারন্যাশনাল এর কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ হয়েছিল। শিশু ও যুবদের উন্নয়নে তাদের কাজ প্রশংসার দাবিদার।অনুষ্ঠানের শুরুতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস স্বাগত বক্তব্য প্রদান করএবংবাংলাদেশে প্ল্যান ইন্টারন্যাশনাল এর ৩০ বছরের কার্যক্রমের সফলতার বিভিন্ন বিষয় তুলে ধরেন ।
অনুষ্ঠানে প্রকাশিত একটি প্রকাশনা উম্মোচন করেন প্রধান অতিথি।বিগত ৩০ বছরে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিবেদিতপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে দেশব্যাপী ও কমিউনিটির সাথে শক্তিশালী বন্ধন তৈরি করেছে। প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত এ দেশে বাল্যবিবাহ রোধ, শিক্ষা, জেন্ডার সমতা, যৌন ও প্রজননস্বাস্থ্য, সুরক্ষা ও কিশোরী ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য সাফল্যের সাথে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

