৪০ ঘণ্টায়ও সচল হয়নি নেটওয়ার্ক, ফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত

0
৪০ ঘণ্টায়ও সচল হয়নি নেটওয়ার্ক, ফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত

বাংলাদেশ প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে অচল হওয়া মোবাইল নেটওয়ার্ক এখনও সচল হয়নি। সারাদেশের অর্ধেকেরও বেশি মোবাইল নেটওয়ার্ক অচল রয়েছে।

রোববার সন্ধ্যা থেকে দক্ষিণের অধিকাংশ জেলায় নেটওয়ার্কের বাইরে রয়েছেন গ্রাহকরা। ফলে আত্মীয়-স্বজনের খোঁজ নেওয়া সম্ভব হচ্ছে ৷ বিদ্যুৎ না থাকায় মূলত সাইটগুলো অচল হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত সারাদেশের ৫৮ হাজার ২৯৮টি সাইটের মধ্যে ৩২ হাজার ৯০৬টি সাইট অচল রয়েছে।