জয়নাল আবেদীন: ‘কুটির শিল্প করব, স্মার্ট বাংলাদেশ গড়ব’ এই শ্লোগাকে সামনে রেখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে ।মঙ্গলবার বিকেলে নগরীর টাউন হল চত্বরে বিসিকের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বেলুন উড়িয়ে, ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, নাসিব এর সভাপতি রাকিবুল হাসান প্রমূখ।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও বিসিকের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।১০ দিন ব্যাপী বিসিকের এই মেলা প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় রংপুর বিভাগের বিভিন্ন স্হান থেকে৬০ জন উদ্যোক্তার মাধ্যমে ৬০টি স্টল অংশ নিয়েছে।

