জয়নাল আবেদীন: রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ডের ভুরারঘাটে ঘাঘট নদীতে গোসল করতে নেমে আজমাইন (১১) ও জিম (৭) জ্যাঠাত-চাচাতো দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
নিহত দু’জন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী। আজমাইন ক্লাস সিক্সে ও জিম ক্লাস ওয়ানে পড়তো। আজমাইন এর পিতার নাম আনিসুল ও জিমের পিতার নাম রতন মিয়া। ঘটনাটি ঘটে বুধবার দুপুর আনুমানিক ২টায়। পরে ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে তাদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

