ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় চলমান কোটা বিরোধী আন্দোলনে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা বিরোধী আন্দোলন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে বেলা ১১টায় মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা।
দুপুর ১টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পালকি সিনেমা হল এলাকায় অবস্থান নেয়।
সরেজমিনে মহাসড়কের চান্দিনা অংশ ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল একেবারেই বন্ধ রয়েছে। স্থানীয় কিছু পরিবহন চলাচল করলেও অন্য দিনের তুলনায় অনেক কম। ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন হরতালে রূপ নিয়েছে। মাধাইয়া অংশে শিক্ষার্থীরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল শুরু করার পর চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরীর নেতৃত্বে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলেও মাত্র ১৫ মিনিট পর আবারো মহাসড়কে অবস্থান নেয় তারা।
বেলা আড়াইটার দিকে একই এলাকায় মহাসড়কের বৈদ্যুতিক খুঁটি ফেলে এবং টায়ারে অগ্নি অগ্নিযোগ করে তারা। হাতে কাঠের টুকরা, লোহার রড ও জিআই পাইপ নিয়ে শুরুতেই মারমুখী ছিল তারা। বিকেল সাড়ে ৩টার দিকে একটি বিদেশগামী মাইক্রোবাস ভাংচুর করে আন্দোলনে অংশ নেয়া অছাত্র ও বহিরাগতরা
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ জানান, আমরা মাধাইয়া এলাকায় বেড়িকেড সরিয়েছি। চান্দিনার বেরিকেট সরানোর চেষ্টা করছি।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো: সোয়াইব জানান, চান্দিনায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

