মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ (Python) উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং, রাত ৯টার সময় শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম নোয়াগাঁও এলাকার ইরেশ দেবনাথের বাড়ির সংলগ্ন ধান ক্ষেত থেকে অক্ষত অবস্থায় ১২ ফুট লম্বা এবং ২২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনেরর পরিচালক স্বপন দেব সজল বলেন, পশ্চিম নোয়াগাঁও এলাকার ইরেশ দেবনাথের বাড়ির সংলগ্ন একটি ধান ক্ষেতে বাড়ির লোকজন বিশাল আকৃতির একটা অজগর সাপ’কে দেখে আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল-কে খবর দিলে আমি সেই ধান ক্ষেত থেকে বিরাট আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করি।
সেবা ফাউন্ডেশনেরর পরিচালক স্বপন দেব সজল আরো বলেন, উদ্ধারকৃত সাপটি আনুমানিক ১২ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ১২ কেজি হতে পারে।
সাপটির বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগ করলে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মোঃ শহিদুল ইসলাম এর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

