ওয়াহিদুর রহমান: জগন্নাথপুর-শান্তিগঞ্জ (সুনামগঞ্জ-৩) আসনের সাবেক সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছে আদালত।
দীর্ঘ ২১ দিন জেল-হাজতে থাকার পর আজ ৯ (অক্টোবর)বুধবার তাঁর জামিন মঞ্জুর করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃহেমায়েত উদ্দিন। এর আগে বেলা ১১টার সময় জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানিকালে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে।
এ সময় বিচারক এজলাস ছেড়ে চলে যান।পরে বিকাল ৩ টায় পুনঃরায় জামিন শুনানি কার্যক্রম শুরু হলে এম এ মান্নানের অসুস্থ্যতা বিবেচনায় এনে ২০ হাজার টাকা বন্ডে জরিমানা সাপেক্ষে জামিন মঞ্জুরের আদেশ প্রদান করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃহেমায়েত উদ্দিন।তবে শুনানিতে এ-সময় বিএনপিপন্থি আইনজীবীরা অংশগ্রহণ করেন নি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডঃশেরেনুর আলী বলেন,বিচারক এজলাসে আসার পর দুই পক্ষেরই হট্টগোল হয়েছে।আমরা বলেছি,এই মামলাটি উক্ত আদালতে অস্বাভাবিকভাবে আনা হয়েছে।
এই বিষয়ে আমরা বাদীপক্ষ জানি না।এ নিয়ে আজকে শুনানি করতে চাই না।অন্যান্য মামলার মতো এই মামলার শুনানির তারিখ পরবর্তীতে দেওয়ার জন্য আদালতকে বলেছি আমরা। কিন্তু আদালত আমাদের কথা শুনতে চাননি।’
এমএ মান্নানের আইনজীবী এডভোকেট শফিকুল ইসলাম বলেন,আমাদের মোয়াক্কেল বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ চিকিৎসাধীন।আদালত তার শারীরিক অবস্থা বিবেচনা করে ২০ হাজার টাকা বন্ডে সাপেক্ষে জামিন দিয়েছেন।
উল্লেখ্যঃ-গেল ৪ আগস্ট সুনামগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষে গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের আহত জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটকে প্রধান ও এমএ মান্নানকে দুই নং-আসামী করে ৯৯ জনের নাম উল্লেখ ক্রমে অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামী করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হিজল খরচ বাড়ি থেকে মান্নানকে আটক করে সুনামগঞ্জ মডেল থানা-পুলিশ। দীর্ঘ ২১দিন জেল বাসের পর বুধবার জামিন মঞ্জুর করেছে আদালত।##

