আহম্মদ কবির: টাঙ্গুয়ার হাওরে গোসল করতে পানিতে ডুবে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮,অক্টোবর)দুপুরে টাঙ্গুয়ার হাওরের পানিতে নেমে গোসল করার সময় পানিতে ডুবে আলী আউসান (৪০)নামের এক পর্যটক নিখোঁজের পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করেছে। নিখোঁজ পর্যটক জনতা ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা।
জানাযায় আজ সকালে কিশোরগঞ্জ থেকে আসা একদল পর্যটক, হাউজ বোট নিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন, দুপুরে হাওরের ওয়াচ-টাওয়ার সংলগ্ন এলাকায় সবাই মিলে গোসল করতে পানিতে নামলে,গোসল শেষে সবাই নৌকায় উঠলেও আলী আউসান নামের ওই পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়।স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস কে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে।
এ বিষয়ে নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ(ওসি)দেলোয়ার হোসেন জানান কিশোরগঞ্জ থেকে ৩৫-৪০জনের একটি দল নৌকাযোগে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে, হাওরের ওয়াচ-টাওয়ার এলাকায় সবাই মিলে গোসল করতে নামলে, গোসল শেষে সবাই নৌকায় উঠতে পারলেও আলী আউসান নামের এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে।

