আব্দুল লতিফ তালুকদার: না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত,বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুর রহমান খান ফারুক।
মৃত্যুকালে তার হয়েছিল ৯৬ বছর । শনিবার (১৯ অক্টোবর)সকাল ৯:৪০ মিনিটে পৌর শহরের থানা পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সন্তান খান আহমেদ শুভ। পারিবারিক সূত্রে জানা গেছে,শনিবার বাদ আসর টাঙ্গাইল বেবিস্ট্যান্ড জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য, টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান , টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ ফজলুর রহমান খান ফারুক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। তার মৃত্যুতে জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

