বাংলাদেশ প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি নির্ধারিত সময়সীমার মধ্যে অনুমোদিত লভ্যাংশ বিতরণ না করার কারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মোতাবেক কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৪ ডিসেম্বর) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি।
এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা ০৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
বিস্তারিত আসছে…………

