সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি সালের নয় মাসে সলঙ্গা ইউনিয়নে ৫৮ টি দাম্পত্য বিচ্ছেদ হয়েছে। কাজী অফিসের নিকাহ রেজিষ্ট্রার এর মাধ্যমে এসব দাম্পত্য বিচ্ছেদ করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বিভিন্ন বয়সের ৪০ জন নারী নিজ থেকে স্বামীর সাথে দাম্পত্য জীবনের অবসান করেছেন। সলঙ্গা ইউনিয়ন পরিষদে দাম্পত্য বিচ্ছেদের কাগজ এসেছে ও পরিষদ থেকে এ তথ্য জানা গেছে। অনেকেই সলঙ্গায় দাম্পত্য বিচ্ছেদ হার অনেক বেশী বলে জানিয়েছেন।
চলতি ২০২৪ সালের আগষ্ট মাসে সবচেয়ে বেশী সংখ্যক ১৪ টি দাম্পত্য বিচ্ছেদ ঘটনা হয়েছে। এর মধ্যে ৯ জন নারী নিজ থেকে স্বামীর সাথে দাম্পত্য বিচ্ছেদ ঘটিয়েছেন। একই সালের মার্চ মাসে ৫ টি , এপ্রিলে ৬ টি , মে মাসে ৪ টি , জুনে ৬ টি , জুলাইে ৫ টি , সেপ্টেম্বরে ১০ টি , অক্টোবরে ৫ টি ও নভেম্বর মাসে ৩ টি দাম্পত্য বিচ্ছেদ হয়েছে। তথ্যে আরো জানা গেছে মার্চ মাসে ৪ জন নারী , এপ্রিলে ৪ জন নারী , মে মাসে ১ জন নারী , জুনে ৩ জন নারী , জুলাই মাসে ৪ জন নারী , সেপ্টেম্বরে ৮ জন নারী , অক্টোবরে ৫ জন নারী ও নভেম্বরে ২ জন নারী নিজ থেকে দাম্পত্য বিচ্ছেদ ঘটিয়েছেন। সবশেষ কাজী অফিসের নিকাহ রেজিষ্ট্রার থেকে ডিসেম্বর মাসে দাম্পত্য বিচ্ছেদের একটি নোটিশ সলঙ্গা ইউনিয়ন পরিষদে এসেছে বলে জানানো হয়। একই গ্রামের সুমন ইসলাম ও স্বর্ণা খাতুন ধুবিল নিকাহ রেজিষ্ট্রার এর মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটিয়েছেন।
সলঙ্গা ইউনিয়ন পরিষদে দাম্পত্য বিচ্ছেদের নোটিশ আসা নারী কিংবা পুরুষের কেউ কেউ ইউনিয়ন এলাকার বাইরের বসতি বলে জানা গেছে। সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাসুদেব ঘোষ প্রতিবেদককে বলেন সলঙ্গা ইউনিয়ন এলাকায় দাম্পত্য বিচ্ছেদ তার ধারণায় অনেক বেশী। পুরুষদের চেয়ে নারীরা বেশী নিজ থেকে দাম্পত্য জীবনের অবসান ঘটাচ্ছেন। তিনি মনে করেন সামাজিক অবক্ষয় , পরকীয়া আর বয়সের তুলনায় বেশী বয়সী ছেলের ( পুরুষ ) সাথে কম মেয়ের ( নারী ) বিয়েতে দাম্পত্য বিচ্ছেদ ঘটছে।

