রংপুর বেতারের সাবেক আঞ্চলিক প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনা তদন্তে দুদক

0
রংপুর বেতারের সাবেক আঞ্চলিক প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনা তদন্তে দুদক

জয়নাল আবেদীন: রংপুর বেতারের সাবেক আঞ্চলিক প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা তদন্তে নেমেছে দুদক। রবিবার দুপুরে দুদক রংপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে দুদকের আভিযানিক দল রংপুর বেতার ভবনে আসেন। তারা সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ’র দায়িত্বকালীন বিল-ভাউচার, নথিপত্র সংগ্রহসহ কেনা কাটার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন। সেই সাথে বেতারের আবাসিক ভবন, প্রকৌশল বিভাগ ও সরেজমিনে ঘুরে দেখেন তারা। এ সময় দুদকের আভিযানিক দল ভবন মেরামতের নামে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পান।

দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ’র বিরুদ্ধে ভ‚য়া-বিল ভাউচার তৈরী করে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বেতারে গাড়ি ও জেনারেটরের জন্য জ¦ালানী খাতে বড় বরাদ্দ থাকে। তিনি যথাযথ ভাবে সেই খাতের বরাদ্দ উত্তোলন করেছেন কিনা তা যাচাই করে দেখছি। এছাড়া আবাসিক ভবন, অনাবাসিক ভবন মেরামতের বিপরীতে অর্থ খরচ করা হয়েছে। আমরা সরেজমিনে গিয়ে বিল ভাউচার অনুযায়ী ভবন সংস্কার দেখতে পাইনি।

তিনি বলেন, বেতাওে প্রকৌশল বিভাগে অনেক যন্ত্রপাতি, অফিস স্টেশনারী, মনোহারী দ্রবাদি কেনা হয়েছে। সেগুলোর বিল ভাউচার যাচাই করা হচ্ছে। এছাড়া প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাবেক প্রকৌশলী আবু সালেহ’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কমিশনকে সুপারিশ করা হবে।

রংপুর বেতারের বর্তমান আঞ্চলিক প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগছিল এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে তারা এসেছেন। আমাদের কাছে তারা যা তথ্য চেয়েছেন আমরা সেগুলো দিয়েছি। পরবর্তীতে তারা ব্যবস্থা নিবেন। মেরামত ও যাতায়াত খাতে বরাদ্দ ছিল। হয়তো সেগুলোর প্রোপার ডকুমেন্ট রাখা হয়নি। এসব অসঙ্গতি দেখেছে দুদক। উল্লেখ্য, রংপুর বেতারের সাবেক আঞ্চলিক প্রকৌশলী ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।