জয়নাল আবেদীন: দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এখন প্রধানতম কাজ মন্তব্য করে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা যৌক্তিক সময়ে নির্বাচন চাই। সংস্কার যতদ্রুত সম্ভব সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এটি এখন প্রধানতম কাজ বলে আমরা মনে করছি। সোমবার দুপুওে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে রংপুর মহানগর বিএনপি’র সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদেও এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের ছোট ভাইয়েরা এই সরকাওে আছে। তারা গণঅভ‚্যত্থানের সাথে সম্পৃক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি এই সময় ভুল বোঝাবুঝির কোন অবকাশ নেই। তাদের এগিয়ে যাওয়া যেন গণতন্ত্রের পথে, নির্বাচন প্রক্রিয়ার দিকে হয়। তাহলে বাজার স্থিতিশীল হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সকল ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া সম্ভব হবে। এজন্য আমাদের জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হলে তিনি চেষ্টা করবেন। তার এ প্রক্রিয়ার সাথে বিএনপিসহ সকল রাজনৈতিক দল থাকবে। এই প্রক্রিয়ার সাথে প্রধান উপদেষ্টা ও সরকারও আছে। প্রধান উপদেষ্টা নিজেও চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচনের কথা বলেছে। নির্বাচন নাহলে যে সংকট তৈরী হচ্ছে,তা থেকে দেশ রক্ষা করা কঠিন হবে। এসব মোকাবেলার জন্য নির্বাচিতসরকার ও নির্বাচন গুরুত্বপূর্ণ।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান বলেন,সংস্কার ও নির্বাচন এ দুটি বিষয় একটির সাথে আরেকটি গুরুত্বহীন নয় বরং দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমাদের দলের নেতা তারেক রহমান দেশে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন।
তিনি বলেন, দেশে সব থেকে গ্রহণযোগ্য নেত্রী বেগম খালেদা জিয়া ও ১৬ বছরের আন্দোলনের নেতা তারেক রহমান। নতুন পরিবর্তনের দিকে তারা দেশকে নিয়ে যাওয়াসহ গণঅভ‚্যত্থানে নেতৃত্ব দিয়েছে। সেই নেতৃত্বের প্রেক্ষিতে বাংলাদেশকে গণতন্ত্রমূখী ও স্বাধীনতামূখী করতে হবে। দেশকে গোষ্ঠিতন্ত্রের বাহিরে নিয়ে গিয়ে জনগণের বাংলাদেশ গড়তে হবে। মহানগর বিএনপি’র আহŸায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের জনপ্রিয় মুখ অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন। এরপর বিকেলে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

