জয়নাল আবেদীন: রংপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামী শাহ আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে রংপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মনতাজ আলী এ আদেশ দেন।
মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক তিনি বলেন, এলাকা বাসীর সহযোগিতায় আসামী আলমকে আটক কওে আদালতে তোলা হলে তাকে জেলা হাজতে প্রেরণ করেন বিজ্ঞ বিচারক।
উল্লেখ্য,মঙ্গলবার মিঠাপুকুর উপজেলার চিতলী পশ্চিম পাড়াগ্রামে প্রাইভেট শেষ করে ওই প্রতিবন্ধী শিক্ষার্থী বাড়ি ফেরার পথে একই গ্রামের শাহ আলম ওরফে আলম তাকে ভুট্টা ক্ষেতের ভেতওে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির কান্না শুনে আশে পাশের লোকজন তাকে উদ্ধার কওে হাসপাতালে নিয়ে যায়। ওইদিন দুপুরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। একই দিন রাতে বোরকা পড়ে এলাকা থেকে পালানোর চেষ্টা করলে জনতার হাতে আটক হয় শাহ আলম। এরপর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

