এক সপ্তাহের মধ্যে রসিক বরখাস্ত পরিষদকে পূর্ণবহাল করা না হলে লাগাতার আন্দোলণের ঘোষণা

0
এক সপ্তাহের মধ্যে রসিক বরখাস্ত পরিষদকে পূর্ণবহাল করা না হলে লাগাতার আন্দোলণের ঘোষণা

জয়নাল আবেদীন: আগামী এক সপ্তাহের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত করা পরিষদকে পূর্ণবহাল করা না হলে ১২ জুন থেকে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও কাউন্সিলররা।

রংপুর নগরবাসীর ব্যানারে বুধবার ২৮ মে দুপুরে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলরদের পূর্ণবহালের দাবীতে নগরীর শাপলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে সিটি কর্পোরেশনের গেটের সামনে বক্তৃতা করেন, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, মকবুল হোসেন, ফেরদৌসী বেগমসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুর সিটি পরিষদ ছাত্র-জনতার পাশে থেকে নানা ধরনের সহযোগিতা করলেও তারা অন্য সিটি কর্পোরেশনের মত বরাখাস্ত হয়েছে। সিটি পরিষদ না থাকায় প্রশাসক নগরসেবা দিতে ব্যর্থ হয়েছেন। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী।

বক্তারা বলেন বিভিন্ন দফতরের কর্মকর্তাদের কাউন্সিলরের দায়িত্ব পাওয়ায় একজন নাগরিক জাতীয়তার একটি সনদ গ্রহণ করতে বেশ কয়েকদিন পর্যন্ত বিভিন্ন দফতরে ধর্ণা দিতে হয় । বর্তমানে রংপুর নগরী একটি অপরিচ্ছন্ন নগরীতে পরিনত হয়েছে । নাগরিক সেবা বলতে এখন রংপুর সিটিতে শুণ্যাবস্থা বিরাজ করছে । শুধু তাই নয় যিনি প্রশাসকের দায়িত্ব পেয়েছেন তিনি মাসে একবার সিটি কর্পোরেশন কার্যালয়ে আসেন বাকি সময়ে সময়ে সকল ফাইলপত্র রংপুর সার্কিট হাউসে নিয়ে গিয়ে কাজ করিয়ে আনতে হয় কর্মকর্তাদের । এক্ষেত্রে কর্মকর্তারাও ফ্যাডাপ হয়ে পড়েছেন । এদিকে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলরদের পূর্ণবহালের দাবীতে বিক্ষোভ কর্মসূচীতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত সিটি নাগরিক অংশ নেন।