রংপুর সদর উপজেলার সদ্য পুরস্করণী ও মমিনপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

0
দুই ইউনিয়নে প্রশাসক নিয়োগ

রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার সদ্য পুরস্করণী ও মমিনপুর এই দুটি ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি অফিস আদেশ জারি করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী, সদর উপজেলার ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে উপজেলা আইসিটি অফিসার এস এম আইনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রংপুর সদরকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, ১নং মমিনপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে মোঃ ফরহাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, রংপুর সদরকে নিয়োগ দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার, রংপুর সদর, রংপুরের প্রেরিত প্রস্তাব ও স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ১৯ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দে জারীকৃত পরিপত্রের আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর অনুচ্ছেদ ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়।নিয়োগ প্রাপ্ত প্রশাসকদের ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে।জেলা প্রশাসক স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, সদ্যপুষ্করনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা ও মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মিনহাজুল এর বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলা রয়েছে।