টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো আব্দুস সোবহানকে ডিমোশন দিয়ে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়েছে।
তার বিরুদ্ধে , মসজিদের টাকা আত্মসাৎ,, ডাক্তার ও স্টাফদের সাথে খারাপ আচরনণ, স্টাফদের নিকট উৎকোচ ছাড়াও ভাতাদি না দেয়া,রোগীদের খাবারের মান খারাপ দেয়াসহ নানা অনিয়ম, দুর্নীতি সেচ্ছাচারিতার অভিযোগে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস ছোবহানকে ডিমোশন (পদাবনতি) দিয়ে সিরাজগঞ্জের বেলকুচির সোহাগপুর উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়েছে।
গত ৬ অক্টোবর স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালকের পক্ষে ডা.এবিএম আবু হানিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

