জয়নাল আবেদীন ঃ শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন সচেতনতা প্রচার কার্যক্রমের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে রংপুর সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের আয়োজনে সাংবাদসম্মেলনের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত সিটির প্রশাসক মো: আশরাফুল ইসলাম । এসময় তির্নি সাংবাদিকদের বলেন রংপুর সিটি কর্পোরেশন এলাকার তেত্রিশটি ওয়ার্ডে সাতশত চব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু, কিশোর- কিশোরী অথবা প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে পড়াশোনা করা সকলেই বিনামূল্যে টাইফয়েডের এক ডোজ টিকা দেওয়া হবে। রংপুর সিটিতে ২ লাখ ১০ হাজার ৭শ১৯ জন শিশু-কিশোরীদের টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত প্রায় চল্লিশ হাজার অনলাইনে রেজিষ্ট্রেশন করেছে। ক্যাম্পেইন শুরুর আগেই লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। এই টিকা নিয়ে ফেসবুকে এআই দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই টিকা দিলে কোন সমস্যা হবে না। এই টিকা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যম কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুজ্জামান এবনে তাজ, এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা , ডা: পলাশ কুমার রায় এদিকে বিকেলে সদর হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন ডা: শাহীন সুলতানা লিখিত বক্তব্যে বলেন আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন শুরু হবে।
৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু, কিশোর-কিশোরী অথবা প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণিতে পড়াশোনা করা সকলেই বিনামূল্যে টাইফয়েডের এক ডোজ টিকা দেওয়া হবে। এ জেলায় তিন হাজার দুইশত বাহাত্তুর টি শিক্ষা প্রতিষ্ঠানের রংপুর জেলার ৮ উপজেলায় স্কুলপর্যায়ে ৪ লাখ ৩৯ হাজার ৪শ০২ জন এবং কমিউনিটি পর্যায়ে ২ লাখ ৯ হাজার ৪শ৫২ জন ৯মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে বিনামূল্যে এক ডোজ কওে টিকা প্রদান করা হবে।।
এখন পর্যন্ত দুইলাখ চার হাজার দশ জন অনলাইনে রেজিষ্ট্রেশন করেছে। ক্যাম্পেইন শুরুর আগেই লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে। এসময় উপস্থিত ছিলেন ডিসিএস রুহুল আমিন সহ অন্যান্য কর্মকর্তা ।

