ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬ ব্যবসায়ীকে মোট ৩২ ও অন্য একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর অধীনে ১৬টি মামলায় ১৬ জনকে প্রত্যেকে ২ হাজার টাকা করে মোট ৩২ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ১টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ভূঞাপুর পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্তরা মূলত দোকান বা সাটারের বাইরে রাস্তার উপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এবং ¯’ানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ লঙ্ঘন করায় দণ্ড দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। তিনি জানান, জনসাধারণের সুব অসুবিধা নিরসনের জন্য নিয়মিতভাবে এমন অভিযান চলবে।

