সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দাম

0
সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দাম

বাংলাদেশ প্রতিনিধিঃ বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। তবে আগের মতোই চড়া রয়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে বাজারে মুরগির ডিমের দাম ডজনে ৫ টাকা বেড়েছে।

 শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

খুচরা বিক্রেতারা বলছেন, বর্তমানে সব ধরনের সবজি ও মাছের দাম তুলনামূলক বেশি। এ কারণে ডিমের চাহিদা বেড়েছে। তাই দাম কিছুটা বাড়তি। প্রতি ডজনে ৫ টাকা বেড়ে এখন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়। আর প্রতি ডজন সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।

 বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি টমেটো ১২০ টাকা, গাজর ১৬০ টাকা, শিম ২২০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটোল ৭০ টাকা ও মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, বেগুন ৮০-১২০ টাকা, কচুর মুখী ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, আলু ২৫ টাকা ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বর্তমানে কেজি প্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর সোনালি মুরগির জন্য গুনতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। লাল লেয়ার কেজি প্রতি ৩২০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।