ছাত্রী ধর্ষণ ও অপহরণের মামলায় রংপুরে প্রধান শিক্ষক গ্রেফতার

0
ছাত্রী ধর্ষণ ও অপহরণের মামলায় রংপুরে প্রধান শিক্ষক গ্রেফতার

জয়নাল আবেদীনঃ ছাত্রী ধর্ষণ ও অপহরণের মামলায় রংপুরে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদেরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকানের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল কাদের পাইকান কুঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার।

তিনি মামলার বরাত দিয়ে জানান, বিদ্যালয়ে পড়াকালীন সময়ে প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সাথে ওই ছাত্রীর সু-সম্পর্ক গড়ে উঠে। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দুই বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক ওই ছাত্রীকে বিয়ে করেন শিক্ষক কাদের। তবে বয়স কম থাকায় কাবিন রেজিষ্ট্রি করা হয়নি। বিয়ের পর থেকে শিক্ষক কাদের ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণসহ অমানবিক আচারণ করতে থাকে। সম্প্রতি কাবিননামা রেজিস্ট্রির জন্য চাপ দিলে শিক্ষক কাদের ওই ছাত্রীকে জোর করে বাড়িতে আটকে রাখাসহ পরিবারকে হুমকি দেন। এ ঘটনায় শুক্রবার গঙ্গাচড়া মডেল থানায় ভ‚ক্তভোগী ছাত্রী বাদী হয়ে আব্দুল কাদেরের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা করে। মামলার পরপরই পুলিশ আব্দুল কাদেরকে গ্রেফতার করে।

গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকারবলেন, ছাত্রী ধর্ষণ ও অপহরণের ঘটনায় প্রধান শিক্ষক আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাদ্রাসা ছাত্রী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী : গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করেছে মেডিকেল শিক্ষার্থীরা।

শনিবার (১৮ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গন থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের করেক্যাম্পাস প্রদক্ষিন করে। এরপর কলেজের প্রধান ফটকের সামনে মেডিকেল শিক্ষার্থীরা জানায়, চব্বিশের অভ‚্যত্থান পরবর্তী এখনও দেশে চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, ধর্ষণের মত ঘটনা ঘটছে। অপরাধীদের ধরতে পুলিশের তৎপরতা কম। ফলে দিন দিন অপরাধ বাড়ছে। গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে জয় কুমার দাসহ তার সহযোগিরা ধর্ষণ করেছে। অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।