বিএনপির ৩১ দফা বাস্তবায়ন নিয়ে রংপুরে গণসংযোগ ও উঠান বৈঠক

0
রংপুরে বিএনপির গনসংযোগ

জয়নাল আবেদীন : রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে রংপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতারা।

গতকাল মঙ্গলবার দিনভর মহানগর বিএনপি’র আহ্ববায়ক সামসুজ্জামান সামু নগরীর মাহিগঞ্জ আমতলা বাজার, জোড় ইন্দ্রা, সরেয়ার তল, মেকুড়া, হোসেন নগর, রঘুবাজার, নগর মীরগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি গণঅভ‚্যত্থান পরবর্তী দেশের মানুষের কাঙ্খিত রাষ্ট্র গঠনে বিএনপি’র নানা উদ্যোগ ও অঙ্গীকার তুলে ধরেন। সেই সাথে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।

বিএনপি নেতা সামসুজ্জামান সামুব লেন, একটি সুন্দর দেশ গড়তে তারেক রহমানের দেয়া ৩১ দফার মধ্যে সব বিষয় সন্নিবেশিত করা হয়েছে। বিএনপি দায়িত্ব পেলে জনগনের কাঙ্খিত সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে। ইতোমধ্যে সংস্কার কাজকে এগিয়ে নিতে নানা ধরনের সভা-সেমিনার করা হচ্ছে। আমরা গণসংযোগকালে বিএনপি’র পক্ষে মানুষের ব্যাপক সমর্থন দেখতে পাচ্ছি। যার প্রতিফলন আগামী ফেব্রুয়ারী মাসের নির্বাচনে দেখা যাবে বলে প্রত্যাশা করছি। সেই সাথে আমি নিজে রংপুর-৩ সদর আসনে একজন মনোনয়ন প্রত্যাশী। লিফলেট বিতরনের পাশাপাশি আমি সদর আসন বাসীর সমস্যা, সম্ভাবনাগুলো জানার চেষ্টা করছি। আগামীতে জনগণের আকাঙ্খা পূরণ করার চেষ্টা করবো।

অপরদিকে বিএনপি’র ৩১ দফায় বর্ণিত‘ নারীর মর্যাদা, সুরক্ষা, ক্ষমতায়ন এবং শিশুদের জীবনমান বিকাশের যথাযথ পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনা ও উঠান বৈঠক করেছেন মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড.মাহফুজ-উন-নবী ডন। মঙ্গলবার বিকেলে নগরীর নজিরহাট এলাকায় এ কর্মসূচীতে ১২নং ওয়ার্ডের দুইশতাধিক নারী অংশ নেয়। মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবীডন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সমাজে নারী ও শিশুরা উপেক্ষিত হয়ে থেকেছে। তাদের প্রাপ্য মর্যাদা, সুরক্ষা দেয়ার ব্যাপারে বিএনপি’র ৩১ দফায় উল্লেখ করা হয়েছে। এছাড়া নারীদের প্রশিক্ষিত করে জনসম্পদে পরিণত করা সহ তাদের ক্ষমতায়ন করা গেলে দেশ দ্রুত এগিয়ে যাবে। এ লক্ষ্যে আমরা উঠান বৈঠক, গণসংযোগ, লিফলেট বিতরণ করে বিএনপি’র ভারপ্রাপ্ত তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছেদিচ্ছি। এতে জনগণেরও ব্যাপক সমর্থন পাওয়া যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক ইমরান হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।