শাহজাদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

0
শাহজাদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল ১০টায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের আনন্দ ও সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.এম এ মুহিত এমপি। র‍্যালিটি বিসিক বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রদর্শনী ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। এতে অন্যান্যদের মধ্যে সরকারি কমিশনার (ভূমি ) ফরিদুল ইসলাম , থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম , উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু , সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিকেল ৩ টায় দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিশাল র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিকেল ৪টায় সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এবং উপজেলা বিএনপির অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ।

উপজেলা নির্বাহি অফিসার সাবরিনার শারমিনের সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার মিয়া, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, প্রেস ক্লাবের সভাপতি আল আমিন হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমী ও শাহ মখদুম বাউল একাডেমির শিল্পীবৃন্দ ।