গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুরে আনন্দ র‌্যালি

0
গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে রংপুরে আনন্দ র‌্যালি

জয়নাল আবেদীনঃ গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুওে আনন্দ র‌্যালী হয়েছে। গতকাল রোববার বিকেলে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে জেলার ৮ উপজেলা ও মহানগরের নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে নেতাকর্মীরা রংপুরে চীনের বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু, দ্রট্টু শ্যামপুর সুগার মিল চালুসহ নানা দাবীতে শ্লোগান দিতে থাকেন। র‌্যালিতে অংশ নেন, গণাধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন সহ অন্যরা। র‌্যালীটি নগরীর সোনালী ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব বলেন, গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। এ থেকে বহিঃ প্রকাশ পায় গণঅধিকার পরিষদ গণমানুষের দলে পরিণত হয়েছে। গণমানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে ভিপি নুরের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বির্নিমানে গণঅধিকার পরিষদ কাজ কওে যাবে এবং আগামীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।