জয়নাল আবেদীন: রংপুরে মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে। এনিয়ে ভুক্তভোগীরা একাধিক থানায় অভিযোগ দিলে চোর সিন্ডিকেট ধরতে তৎপর হয়েছে পুলিশ। এরই প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য শফিকুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে রংপুর মেট্রো পলিটন পুলিশ। শফিকুল নগরীর তাজহাটএলাকার টিবিহাসপাতাল পাড়ার আব্দুল মালেকের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর)বিকেলে কোতয়ালী থানার উপ- পরিদর্শক আব্দুল্লাহ বিন কাশেম জানান, গত সপ্তাহে নগরীর শালবন এলাকা থেকে মেহেদী হাসান নামে এক যুবকের মোটর সাইকেল চুরি হয়। তিনি থানায় অভিযোগ দিলে বিষয়টি আমলে নেয় পুলিশ। সোমবার সন্ধ্যায় তাজহাট মোড়স্থ একটি সারের দোকানের সামনে থেকে চোরাই মোটর সাইকেলসহ শাহীনকে গ্রেফতার করা হয়।
উপ-পরিদর্শক আব্দুল্লাহবিন কাশেম বলেন,গ্রেফতারকৃত শফিকুলের বিরুদ্ধে কোতয়ালী, তাজহাট, বদরগঞ্জ, পীরগঞ্জ ও সৈয়দপুর থানায় একাধিক চুরির মামলার য়েছে। স্থানীয় ভাবেও তার বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাইসহ সম্পত্তি সংক্রান্ত অপরাধের তথ্য পাওয়া গেছে।

