যেভাবে হত্যা করা হয় সরোয়ার বাবলাকে

0
যেভাবে হত্যা করা হয় সরোয়ার বাবলাকে

চট্টগ্রাম প্রতিবেদকঃ গণসংযোগকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হওয়া সরোয়ার বাবলা মারা গেছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এই ঘটনার ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, এরশাদ উল্লাহ নেতাকর্মীদের নিয়ে প্রচারপত্র বিলি করছেন। একটু পেছনে ছিলেন সরোয়ার বাবলা। এই সময় হঠাৎ এক যুবক সরোয়ারের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে। প্রথম গুলির আওয়াজে নেতাকর্মীরা হুড়াহুড়ি শুরু করেন। এই সময় কয়েকটি গুলির আওয়াজ শোনা যায়।

গুলির ঘটনায় এরশাদ উল্লাহ ছাড়া বাকি আহতরা হলেন- পাঁচলাইশ তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আআহ্বায়ক ইরফানুল হক শান্ত। তার অবস্থাআশঙ্কাজনক। আর সরোয়ার বাবলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।