রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাগ্যবান দুই কৃতি সন্তানের ডিসি পোষ্টিং

0
রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাগ্যবান দুই কৃতি সন্তানের ডিসি পোষ্টিং

জয়নাল আবেদীন: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাগ্যবান দুই কৃতি সন্তান ডিসি‘র পোষ্টিং পেয়েছেন। জানা গেছে দু‘জনই পারিবারিকভাবে ছোট বেলা থেকেই ধর্মীয় অনুশাসনে বড় হয়েছেন দু‘জনই কৃষি মন্ত্রনালয়ে উপসচিব পদে পরিকল্পনা-৭ শাখা পরিকল্পনা-৬ শাখা (অতিরিক্ত দায়িত্ব) পালন করেছেন । গত আট এবং নয় নভেম্বর জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন দুই শাখা থেকে পৃথক দুটি আদেশে বারো নম্বর তালিকায়  সাইফুর রহমান যার পরিচিতি নম্বর ২০৫৩২ এবং আট নম্বর তালিকায় আমিনুল ইসলাম পরিচিতি নম্বর ১৬২১৩।

এদিকে প্রশাসনের আকর্ষনীয় লোভনীয় এবং অতি সম্মানজনক ডিসি পদ একই উপজেলা থেকে দুজন একইসঙ্গে ডিসি‘র পোষ্টিং পাওয়া নিয়ে মিঠাপুকুর বাসীর আনন্দের  শেষ নেই । একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে  মসজিদে মসজিদে দোয়া হচ্ছে । জানা গেছে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কৃতি সন্তান  সাইফুর রহমান ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও দূর্গাপুর ইউনিয়নের আমিনুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রশাসক হিসেবে  পোষ্টিং পেয়েছেন।