ঝিনাইদহ সীমান্তে বিজিবির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

0
ঝিনাইদহ সীমান্তে বিজিবির সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫৮ বিজিবির উদ্যোগে সামান্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাঁদরতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৪টা থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি। তিনি পুশ-ইন রোধ, সীমান্ত শৃঙ্খলা বজায় রাখা, সন্ধ্যার পর সীমান্তে না যাওয়া, শূন্য লাইন অতিক্রম না করা এবং মাদক, স্বর্ণ, গরু ও মানব পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানান। এছাড়া গবাদিপশু সীমান্তের শূন্য লাইনের কাছে না নেওয়ার পরামর্শও দেন তিনি। সভায় ৩০০–৩২০ জন স্থানীয় বাসিন্দা অংশ নিয়ে সীমান্ত নিরাপত্তায় বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানান। বার্তা প্রেরক: সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, ৫৮ বিজিবি, মহেশপুর ব্যাটালিয়ন।