পাবনায় একই পরিবারের তিন ভাই বিএনপি নেতা ফাঁসির দন্ডে দন্ডিত

0
পাবনায় একই পরিবারের তিন ভাই বিএনপি নেতা ফাঁসির দন্ডে দন্ডিত

কামাল সিদ্দিকী: ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীণ বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে বহরে গুলি বর্ষণ ও হামলা মামলার রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত ৯ জনের মধ্যে ৩ জনই আপন ভাই এবং বিএনপি‘র নেতা। মৃত্যুদন্ডপ্রাপ্ত তিন ভাই হচ্ছেন, পাবনার ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মকলেছূর রহমান বাবলু তার আপন দুই ভাই মাহবুবুর রহমান পলাশ এবং রেজাউল করিম শাহিন। এরা ঈশ্বরদী পৌর এলাকার ফতেহ মোহম্মদপুর এলাকার আফছার আলীর ছেলে। উল্লেখ্য যে, গত ৩ জুলাই বুধবার পাবনা জেলা ও দায়রা জজ রোস্তম আলী ওই মামলার রায়ে ৯ জনের মৃত্যুদন্ড, ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।