জয়নাল আবেদীনঃ প্রতি বছরের ন্যায় এবছরও আরডিআরএস বাংলাদেশ রংপুর কার্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়ে গেল হুডনি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুন্র্ামেন্ট ।
বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ইষ্টযোন ওয়েষ্টযোন এবং মিডযোনের শতাধিক বিভিন্ন পর্যায়ের ব্যাডমিন্টন খেলোয়াড় মাস ব্যাপি ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন । সেখান থেকে একুশজন খেলোয়াড় বৃহস্পতিবার রংপুরে চুড়ান্ত পর্বে অংশ নেন । পুরুষ একক, পুরুষ দ্বৈত মহিলা দ্বৈত মহিলা একক এবং মিক্স এই মোট পাচটি ইভেন্টের চুড়ান্ত খেলা শেষে একক এবং দ্বৈতভাবে পুরস্কার তুলে দেয়া হয় । এছাড়াও চুড়ান্ত পর্বের ফলাফলে মিডযোন হুডনি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুন্র্ামেন্টে গোল্ড কাপ,ইষ্ট যোন সিলভার এবং ওয়েষ্টযোন ব্রনজ পদক লাভ করে । সমাপনী খেলা এবং পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ড, ইমরুল কায়েস মনিরুজ্জান শামিম ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেড অব এডমিনিষ্ট্রেশন মেজর অব: শাম্মিতা কবীর, হেড অব এইচ আর শাহীন পারভীন,হেড অব মনিটরিং মামুনুর রশীদ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ । উল্লেখ্য ড,ওভাল হুডনি ছিলেন আরডিআরএস বাংলাদেশের ফাউন্ডার ডাইরেক্টর । তিনি মহান মুক্তিযুদ্ধে ভারতে অবস্থানকারী বাংলাদেশী শরনার্থীদের ক্যাম্পে ক্যাম্পে গিয়ে সেবা দিতেন । পরবর্তীতে স্বাধীন বাংলাদেশ হওয়ার পর উনিশশো বায়াত্তোর সালের আট ফেব্রুয়ারি রংপুর দিনাজপুর রুরাল সার্ভিস আরডিআরএস নাম করণ করে রংপুর দিনাজপুরে আর্তমানবতার সেবা কার্যক্রম সহ বিভিন্ন স্কুল কলেজ রাস্তা ঘাট,বৃক্ষরোপনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহন করেন ।
পরবর্তীতে তার স্মরণে প্রতি বছর আরডিআরএস বাংলাদেশ হুডনি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুরনামেন্ট আয়োজন করে আসছে ।

