রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

0
রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিমান্তে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়নের (বিজিবি-১) সদস্যরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় খানপুর বিওপি’র একটি আভিযানিক দল রাজশাহী নগরীর কাটাখালী থানাধীন পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। এদিন রাত সাড়ে ১২টায় চারঘাট মডেল থানাধীন শাহরিয়ার খাল সংলগ্ন একটি আমবাগানে ১০ বোতল ভারতীয় মদ ও ৪৫০ গ্রাম গাঁজা জব্দ করে চারঘাট বিকল্প বিওপি’র সদস্যরা। একই দিন রাত দেড়টায় নগরীর রাজপাড়া থানাধীন বুলুনপুর নদীর চর চরে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় ব্রঙ্কোফ-সি এবং ১২ বোতল মনোগোল্ড সিরাপ জব্দ করে মাজারদিয়া বিওপি’র সদস্যরা।

তবে পৃথক তিনিটি অভিযানেই বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক কারবারীরা। পবে জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।