ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল: জয়ের ব্যাপারে আশাবাদ

0
ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল: জয়ের ব্যাপারে আশাবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব এবং ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ভোটগ্রহণ শুরুর পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রে উপস্থিত হন। এ সময় তার সাথে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি দেখা যায়। ভোট দেওয়ার পর তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে সংক্ষিপ্ত কথা বলেন এবং নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ভোট দেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি আনন্দিত। এলাকার ভোটারদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।