কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে নুরুল ইসলাম নামে এক মাটিদস্যুকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ মাটি ব্যবসায়ীকে জরিমানাদেশ প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (২৬-০২-২৬) উপজেলার গোলাঘাটা এলাকায় অভিযান চালায়।
এ সময় পার্শ্ববর্তী পাকা রাস্তা সংলগ্ন জমি থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।


