রংপুরে ড্যাবের উদ্যোগে নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা

0
রংপুরে ড্যাবের উদ্যোগে নব-নির্বাচিত এমপিকে সংবর্ধনা

জয়নাল আবেদীন: রংপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ড্যাব জেলা সভাপতি ডাঃ জাবেদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড্যাবের সাবেক মহাসচিব ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডাঃ আব্দুস সালাম। বক্তব্য রাখেন, ড্যাবের উপদেষ্টা মোছাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ড্যাবের মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি আবুল কেনান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নন্তু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ গাউসুল আজম, রংপুর মহানগর ড্যাবের আহ্বায়ক নিখিলেন্দ্র গুহ রায়, বিশিষ্ট গাইনী চিকিৎসক হাসিনা আফরোজ, মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডনসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে চিকিৎসক সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গকে উদ্যোগী হতে হবে। বিশ্বমানের চিকিৎসক তৈরীতে রংপুর মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিকায়ন করতে হবে। এছাড়া মানবিক হয়ে জবাবদিহির মধ্যে থেকে স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে সকল চিকিৎসককে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় ড্যাবের পক্ষ থেকে ড্যাবের সাবেক মহাসচিব ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি ডাঃ আব্দুস সালামকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।