ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই, অস্ত্রোপচার বন্ধ

0
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই, অস্ত্রোপচার বন্ধ

ফুলবাড়ী প্রতিনিধি: চিকিৎসক সংকটে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ রয়েছে। গত পাঁচ মাসে ১৯ জন অন্তঃসত্ত¡ নারীর অস্ত্রোপচার হয়। এরপর অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ও সার্জনের অভাবে অস্ত্রোপচার বন্ধ আছে। ফলে বেশি টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে সেবা নিতে হচ্ছে উপজেলাবাসীকে। এ ছাড়া অন্য বিভাগের চিকিৎসকও সংকট রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে। এতে সার্বিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

জানা গেছে, ১৯৬২ সালে ৩১ শয্যাবিশিষ্ট ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। রোগীর চাহিদা বিবেচনায় ২০০৬ সালে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করে নতুন ভবনে ২০১৭ সালে রোগীদের সেবা কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিভিন্ন পদে জনবলসংকট থাকার কারণে ৪ লক্ষাধিক মানুষের সেবা দিতে গিয়ে বিড়ম্বনায় পড়ছে কর্তৃপক্ষ। অপারেশন থিয়েটার আছে শুধু প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পদ রয়েছে ১৭১টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ৯৬ জন। শ‚ন্য রয়েছে ৭৫টি পদ। চিকিৎসক পদ রয়েছে ৪১টি, আছেন ১৩ জন, শ‚ন্য রয়েছে ২৮টি। নার্সের পদ ৩০টি, আছেন ২৯ জন। এরমধ্যে ওয়ার্ড বয়ের পদ ৩টির মধ্যে ৩টিই শূন্য রয়েছে। ২টি আয়া পদের মধ্যে ২টিই শূন্য রয়েছে। ৫টি এমএলএসএস পদের মধ্যে শূন্য রয়েছে ৩টি এবং ৫টি সুইপারের পদের মধ্যে শূন্য ২টি কর্মরত ৩জনের মধ্যে দুইজনই নারী।

জুলেখা বেগম নামের এক রোগী বলেন, ‘ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি হাসপাতাল। অথচ এখানে কোনো ডেলিভারি রোগীর অপারেশনই হয় না। ে এখানে আমরা কম খরচে অপারেশন করতে পারব কিন্তু তা আর হয় না। অপারেশন দীর্ঘদিন বন্ধ আছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে সেবা নিতে আসা অসহায় মানুষ। অল্প খরচে চিকিৎসা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। দুই-তিনটা চিকিৎসক নিয়োগ দিলেই এই অস্ত্রোপচার শুরু করা যায়। কিন্তু সব নিয়োগ হয় এগুলো আর হয় না।’

আহম্মদ আলী নামের একজন বলেন, ‘কিছুদিন আগে আমার পা ভেঙে গেছে। ফুলবাড়ী হাসপাতালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, পরে জানতে পারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো প্রকার অপারেশন হয় না তাই ক্লিনিকে চিকিৎসা নিতে হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন কর্মচারী জানান, প্রায় প্রতিদিনই প্রসূতিরা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য এসে ফিরে যাচ্ছেন। চিকিৎসকের অভাবে মাসে ৪ থেকে ৫ জন প্রসূতি সরকারি খরচে অস্ত্রোপচারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রসূতি বিভাগের মিডওয়াইফ মোছা. আফরোজা বানু বলেন, প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ থাকলেও নরমাল স্বাভাবিক প্রসব কার্যক্রম অব্যাবহ রয়েছে। প্রতি মাসে গড়ে ৭৫ থেকে ৮০ টির অধিক প্রসূতিকে স্বাভাবিক (নরমাল ডেলিভারী) সন্তান প্রসব করানো হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ৭১৩ জন প্রসূতিকে স্বাভাবিক (নরমাল ডেলিভারী) সন্তান প্রসব করানো হয়েছে। এরমধ্যে জানুয়ারিতে ৮১ জন, ফেব্রæয়ারিতে ৬৯ জন, মার্চে ৬৪ জন, এপ্রিলে ৬১ জন, মে মাসে ৭২ জন, জুনে ৬৬ জন, জুলাইয়ে ৭১ জন, আগস্টে ৭২ জন, সেপ্টেম্বরে ৭৬ জন এবং অক্টোবরে ৮১ জন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকটের মধ্যেও স্বাভাবিক সেবা ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে কাজ করছেন চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৮৫০ থেকে ৯০০ জন চিকিৎসা নেন। ভর্তি থাকেন ৭৫ থেকে ৯০ জন। চিকিৎসকের অভাবে চলতি বছরের জুন মাস থেকে প্রসূতি নারীদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। স্বাভাবিক সন্তান প্রসব (নরমাল ডেলিভারী) কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, চিকিৎসক থাকাকালীন সময় চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে ১৯ জন প্রসূতি মায়ের সন্তান জন্মগ্রহণ করে। তবে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ১০ মাসে ৭১৩ জন প্রসূতি নারীকে স্বাভাবিক সন্তান (নরমাল ডেলিভারী) প্রসব করানো হয়েছে।