মানবিকতায় তারেক রহমান: ঈদ উপহারে সিক্ত গুম-খুন ও গণঅভ্যুত্থানে শহীদ ১৯০০ পরিবার

0
মানবিকতায় তারেক রহমান: ঈদ উপহারে সিক্ত গুম-খুন ও গণঅভ্যুত্থানে শহীদ ১৯০০ পরিবার

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বজন হারানো পরিবারগুলোর মুখে হাস ফোটাতে প্রতি বছরের মতো এবারও বিশেষ উদ্যোগ নিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত ১৭ বছরের দুঃশাসনে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবার এবং চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্যদের জন্য পাঠানো হচ্ছে ‘ঈদ উপহার’।

গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সারা দেশের প্রতিটি জেলায় নির্যাতিত পরিবারগুলোর কাছে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহারের অর্থ পৌঁছানো শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদমাধ্যমকে জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার পরিবারগুলোর পাশে থাকা তারেক রহমানের দীর্ঘদিনের অঙ্গীকার। ২০১৬ সাল থেকেই তিনি নিয়মিত এই সহায়তা দিয়ে আসছেন। বিশেষ করে ২০২৫ সাল থেকে জুলাই বিপ্লবের বীর শহীদদের পরিবারগুলোকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত সরকারের এক মাসের ব্যস্ততার মাঝেও তারেক রহমান এই মানবিক দায়িত্বটি ভুলে যাননি। যদিও উপহার বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে, তবে তা এখন পুরোদমে চলছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ প্রসঙ্গে বলেন, “প্রাথমিকভাবে আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাঠানোর পরিকল্পনা করেছিলাম। তবে সময় স্বল্পতার কারণে মাঠপর্যায়ের টিমের মাধ্যমে সরাসরি প্রতিটি জেলায় টাকা পৌঁছে দেওয়া হচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবীরা দিনরাত কাজ করছেন যেন ঈদের আগেই প্রতিটি পরিবার তাদের এই উপহার হাতে পায়।”

জনমানুষের এই নেতা বারবার প্রমাণ করছেন যে, ক্ষমতার পালাবদল হলেও যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান তিনি বিস্মৃত হননি। এই উপহার কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং স্বজনহারা পরিবারগুলোর প্রতি সহমর্মিতা ও সংহতির এক অনন্য প্রতীক।