কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে ৮ গ্রামের ১০ হাজার মানুষ

0
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে ৮ গ্রামের ১০ হাজার মানুষ

কলাপাড়া প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছেন ৮ গ্রামের ১০ মানুষ। রবিবার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া, বালিয়াতলী ও কলাপাড়া পৌর শহরের নাইয়া পট্টিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল ফিতর উপলক্ষে সকাল থেকে এসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত রয়েছে শিশুরা। নামাজ শেষে দেশ ও উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিশানবাড়িয়া শাহসুফি মমোতাজিয়া দরবার শরীফের পরিচালক (সভাপতি) মো,নিজাম বিশ্বাস বলেন, আমরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে আমরা বংশগত ভাবে দীর্ঘ বছর ধরে এ দরবার শরিফ পরিচালনা করে আসছি।আর প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা এ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছি।