টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে আরও এক কন্যা শিশুর মৃত্যু, বাড়ছে রোগীর সংখ্যা

0
টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে আরও এক কন্যা শিশুর মৃত্যু, বাড়ছে রোগীর সংখ্যা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ১৩ মাসের সাফা নামে আরও এক কন্যার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর শিশুটি মারা যায়।

মারা যাওয়া সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জনে দাঁড়াল। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ১৩ মাসের ছেলে সায়ফাল মারা যায়। এ নিয়ে টাঙ্গাইল হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হলো।

টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান জানান, হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে।

সেজন্য হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত হামের ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন।