পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ সকাল ৮ টার দিকে উপজেলার বউবাজার এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের বাসিন্দা, ফজলুর রহমান মৃধার পুত্র। নিহতর পারিবার ও স্থানীয় সূত্র জানায়, আসাদুজ্জামান পটুয়াখালী থেকে মোটরসাইকেলে কর্মস্থান চরবিশ্বাস গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গলাচিপা-বদনাতলী সড়কের বৌবাজার এলাকায় আনুমানিক সকাল ৮ টার দিকে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিটের ফলে তিনি মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোকের মাতম বইছে।

