কলাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা ও জৈব সার এবং উফসি আউস ধানের বীজ বিতরণ

0
কলাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা ও জৈব সার এবং উফসি আউস ধানের বীজ বিতরণ

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় গোল পাতার বাগান তৈরি এবং উফশি আউস ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা ও জৈব সার এবং উফসি আউস ধানের বীজ রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

ররিবার বিকাল সারে ৪ টায় উপজেলা দরবার হলে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূর্ণবাসন /প্রণোদনা সহায়তা খাত হতে গোল পাতার বাগান তৈরি এবং উফশি আউস ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫’শত কৃষকে গোলপাতার চারা ও ১হাজার ২’শত কৃষকে জৈব সার এবং উফসি আউস ধানের বীজ রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো কাউছার হামিদ।

অনুষ্ঠান উপজেলা সিনিয়র কৃষি অফিসার আরাফাত হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহকারী কমিশনার( ভূমি) ইয়াসিন সাদেক, পৌর বিএনপি’র সভাপতি গাজী ফারুক, কলাপাড়া থানার এসআই কামরুল, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি হুমায়ুন কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক তারেখ প্রমুখ।