রংপুরে অবৈধভাবে মজুত করা ৬শ৩০ লিটার ডিজেল জব্দসহ দু‘জনকে দুই মাসের কারাদন্ড

0
রংপুরে অবৈধভাবে মজুত করা ৬শ৩০ লিটার ডিজেল জব্দসহ দু‘জনকে দুই মাসের কারাদন্ড

জয়নাল আবেদীন: রংপুরে অবৈধভাবে মজুত করা ৬শ৩০ লিটার ডিজেল জব্দসহ দু‘জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার মধ্যরাতে র‌্যাব সদস্যরা পূর্বজলকরিয়া গ্রামে এ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। কারাদন্ডপ্রাপ্তরা হলেন, রংপুর নগরীর হাজীরহাট এলাকার পূর্ব জলকরিয়া গ্রামের হামিদ মিয়ার ছেলে হানিফ মিয়া ও লোকমান মিয়ার ছেলে শাহিন মিয়া।তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল পূর্বজলকরিয়া গ্রামে অভিযান চালায়। এতে দুটি বাসায় অবৈধভাবে মজুদ রাখা ৬শ৩০ লিটার ডিজেল উদ্ধার করে র‌্যাব।

এ সময় আটককৃত হানিফ ও শাহিনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।