কলাপাড়ায় বজ্রমেঘ ও বায়ুচাপ তারতম্যের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল

0
কলাপাড়ায় বজ্রমেঘ ও বায়ুচাপ তারতম্যের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল

কলাপাড়া প্রতিনিধি: দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরী অব্যাহত রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ার বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার দুপুর থেকে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারী এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত জেলার কলাপাড়ায় ১১৪.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষুব্ধ রয়েছে। এদিকে পটুয়াখালী সহ দেশের ১৬ জেলার উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই এসব নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত এবং পায়রা সহ দেশের চার সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মহিপুর মৎস আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি মো,দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন,সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় সাগরে কোন মাছের ট্রলার নেই,সকল মাছধরা ট্রলারে নিরাপদ আশ্রয় রয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদ বলেন,গতকালের কালবৈশাখী ঝড়ে কিছু বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।বজ্রপাতে কয়েকটি গরু মারা গেছে।আজ সকাল থেকে মুসালধারে বৃষ্টি হচ্ছে সাথে প্রচুর বজ্রপাত হইতেছ।সকল জনসাধারণকে নিরাপদে আশ্রয় নেয়ার আহবান জানান তিনি।