এরশাদের কবর জিয়ারত করলেন বড় ছেলে রাহগীর আলমাদি সাদ

0
এরশাদের কবর জিয়ারত করলেন বড় ছেলে রাহগীর আলমাদি সাদ

জয়নাল আবেদীন: প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করতে গিয়ে বুধবার সকালে অঝোরে কেঁদেছেন এরশাদের বড় ছেলে রাহগীর আলমাদি সাদ এরশাদ। সকালে এরশাদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনেরা কবরের পাশে ফাতেহা পাঠ করেন। সাবেক রাষ্ট্রপতির মাগফেরাত কামনায় দোয়া করেন তারা। দুপুরে ঢাকায় ফেরার আগে বাবার কবর জিয়ারত করতে যান সাদ এরশাদ। সঙ্গে ছিলেন এরশাদের চাচাতো ভাই সামসুজ্জামান মুকুল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ভাতিজা মেজর (অব.) খালেদ আখতার, ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী সহ পরিবারের অন্য সদস্যরা। বিকালে গুলশানের আজাদ মসজিদে এরশাদের কুলখানি অনুষ্ঠিত হবে সেখানে অংশ নেওয়ার দুপুরে রংপুর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। পরে সেখান থেকে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।