মাদারীপুর প্রেসক্লাবের নতুন কমিটি অনুমোদন, সভাপতি কাজল সম্পাদক রিজভী

0
মাদারীপুর প্রেসক্লাবের নতুন কমিটি অনুমোদন, সভাপতি কাজল সম্পাদক রিজভী

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ে উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম নবগঠিত কমিটির অনুমোদিত কপি সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।

নতুন কমিটিতে দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মো. অলিউল আহসান কাজল সভাপতি এবং বাসস, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি বেলাল রিজভী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি শফিক স্বপন (এটিএন বাংলা); সহ-সভাপতি সাব্বির হোসেন আজিজ (ডেইলি এশিয়ান এইজ), এস.এম আরাফাত হাসান (দৈনিক সকালের সময়) ও রিপন চন্দ্র মন্ডলিক (ইন্ডিপেনডেন্ট টিভি)।

যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সাগর হোসেন তামিম (চ্যানেল ২৪), শাহাদাত হোসেন জুয়েল (দৈনিক নয়াদিগন্ত) ও নাজমুল হককে (দৈনিক মানবকণ্ঠ)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন গাউস-উর রহমান (দৈনিক দিনকাল) এবং দপ্তর সম্পাদক হয়েছেন আরিফুর রহমান (৭১ টেলিভিশন)।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদ খান (বাংলাদেশ টুডে), কোষাধ্যক্ষ কে.এম রাসেদ কামাল (দৈনিক কালবেলা), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাকিব হাসান (নাগরিক টেলিভিশন), ক্রীড়া সম্পাদক গোলাম আজম ইরাদ (দৈনিক বাংলার সময়) এবং মহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণা সারোয়ার (সাপ্তাহিক আশ্বাস) নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— এনায়েত হোসেন (দৈনিক সংগ্রাম), আবুল হাসান সোহেল (দৈনিক ইনকিলাব), রাহাত হোসাইন (চ্যানেল আই), অভিজিৎ কর্মকার (সময় টেলিভিশন) ও মো. মনিরুজ্জামান মনির (জেটিভি)।