কেশবপুর প্রতিনিধি: কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুলের অর্থ আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা পৌরসভার প্রধান প্রকৌশলী নূর আহম্মেদের বিরুদ্ধে যশোর আদালতে সোমবার মামলা হয়েছে| যার নং- সি আর ৩১৯/২৬, তারিখ -১৮-০৫-২৬|
মামলা সুত্রে জানা গেছে, বাদী বিপুল সিদ্দিক ২০২৪ সালে কেশবপুর পৌরসভার কাউন্সিলর থাকা অবস্থায় আসামী নূর আহম্মেদ ওই পৌরসভার প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকায় উভয়ের মধ্যে সু-সম্পর্ক তৈরি হয়| সেই সুবাদে বিপুল সিদ্দিকের নিকট থেকে নূর আহম্মেদ পারিবারিক প্রয়োজনের কথা বলে ২৪ সালের ৭ জুলাই ২ লক্ষ টাকা ধার নেয়|
পরবর্তীতে সরকার পতনের পর অন্তবর্তী সরকার পৌরসভার কাউন্সিলরদের অপসারন করে| অপসারিত হওয়ার পরে পাওনা টাকা চাইলে তিন মাস পরে ফেরৎ দেওয়ার কথা বলেও অদ্যবধি ফেরৎ না দিয়ে তালবাহানা করতে থাকে| উপায়ান্তর না পেয়ে বিপুল সিদ্দিক গত ০২ মে কেশবপুর পৌরসভার গেটের সামনে প্রকৌশলী নূর আহম্মদের নিকট পাওনা টাকা চাইতে গেলে টাকা দিবেনা বলে জানিয়ে দেয়| পরবর্তীতে টাকা চাইতে আসলে খুন ও জখমের হুমকি দেয়|
প্রকৌশলী নূর ইসলাম বর্তমানে সাতক্ষীরা পৌরসভার প্রধান প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন| নিরুপায় হয়ে বিপুল সিদ্দিক যশোর আতালতে মামলা করেছেন| বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে সমন জারি করেছেন| এবিষয়ে, সাতক্ষীরা পৌরসভার প্রধান প্রকৌশলী নূর ইসলামের ব্যবহৃত মোবাইল না¤^ারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয় নি| ছবি- ইমেইলে|

