রংপুর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, আন্ত-জেলা ডাকাত চক্রের মূল সদস্যদের গ্রেফতার 

0
রংপুর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, আন্ত-জেলা ডাকাত চক্রের মূল সদস্যদের গ্রেফতার 

জয়নাল আবেদীন: রংপুরের পীরগঞ্জ থানার আলোচিত ট্রান্সফর্মার চুরি ও ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, আন্ত-জেলার ডাকাত চক্রের মূল সদস্যদের গ্রেফতার করেছে জেলা পুলিশ ।

রোববার দুপুরে রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান জেলার পীরগঞ্জ থানার আলোচিত ট্রান্সফর্মার চুরি ও মফিজার রহমান হত্যা মামলার রহস্য উদঘাটন করে আন্ত-জেলার ডাকাত চক্রের মূল সদস্য সহ সাত জনকে গ্রেফতার করেছে ডিবি ও পীরগঞ্জ থানারএকটি চৌকস টিম।

এছাড়া আলামত উদ্ধার করে তা জব্দ করা হয়েছে। তিনি বলেন জেলার ডিবি ও পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য মাঠে নামে ২৩ মে হতে ২৪ মে রংপুর গাইবান্ধা এবং জয়পুরহাট জেলার একাধিক স্থানে একটানা অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানার মামলা মূলে তদন্তে প্রাপ্ত আন্ত-জেলা ডাকাত দলের সক্রিয় সদস্যসহ সাতজনকে গ্রেফতার করে।

তারা হলেন ডাকাত গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার খেজতপুর গ্রামের মৃত নজমাল শেখের ছেলে মোঃ জামিরুল ইসলাম, জয়পুরহাট জেলার কালাই থানার আমলা পুকুর গ্রামের তফিজার মুন্সির ছেলে মোঃ আব্দুল জলিল ।গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পুরন্দুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ সবদুল আকন্দ ওরফে শামিম বগুড়ার আঃ ওয়াহাব ওরফে শফিকুলকে গ্রেফতার পূর্বক তাদের দেয়া তথ্য ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বাঁশকাটা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মোঃ নূরুল আমিন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার কাবিলপুর গ্রামের আজাহার আলীর ছেলে মোঃ আনিছুর রহমান এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বেড়াডাংগা গ্রামের মৃত গেল্লা সরদারের ছেলে মোঃ আমিরুল ইসলাম সরদার গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বলেন গ্রেফতারের পর ধৃত অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সফর্মার চুরির কথা স্বীকার করে। বর্ণিত অভিযুক্তদেরকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য মতে চুরির কাজে ব্যবহৃত পরিবহন- একটি নোয়া মাইক্রোবাস, সিএনজি, ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এছাড়া ৩টি ট্রান্সফরমারের ভিতরে থাকা চোরাই তামার কয়েল উদ্ধার করা হয়।পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। সংবাদ সম্মেলনে রংপুর জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছলেন।