এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের নাম  আগের নামে নামকরণ

0
এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের নাম  আগের নামে নামকরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানটির আগের প্রতিষ্ঠাকালীন নাম হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ নামকরণ হয়েছে। সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক -১ শাখা থেকে ২৩ মে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানা গেছে ।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন ১৯৬৬ সালে উপজেলা সদরে এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মূল গেটের পাশে শিক্ষা প্রতিষ্ঠানটির নামের সাইনবোর্ড লটকানো হবে।